সংস্কার পরিষদ নয়, বিদ্যমান কাঠামোই সংবিধান সংশোধনের পথ
বর্তমান সংবিধানে সংস্কার পরিষদ গঠনের বিধান নেই। তাই বিদ্যমান সংবিধান অনুযায়ীই হতে হবে সংশোধন। এমন মন্তব্য করে সংবিধানবিষয়ক বিশেষজ্ঞ ও আইনজীবীরা বলছেন, সংশোধন ইস্যুতে সরকার আর বিরোধী দলের মধ্যে রাজনৈতিকভাবে জয়ী হওয়ার মানসিকতা কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদি ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে। দলগুলোর অনৈক্যে সামনে বিপদের শঙ্কা তাঁদের। আইনি কাঠামোর মধ্যে যে সংশোধনী আসবে সেখানে মূলনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শও বিশ্লেষকদের।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৮